ঢাকা  শনিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeআইন-আদালতফতুল্লায় নির্মাণাধীন ঘরের বাউন্ডারি ভাংচুর ও চাঁদা দাবি

ফতুল্লায় নির্মাণাধীন ঘরের বাউন্ডারি ভাংচুর ও চাঁদা দাবি

নারায়ণগঞ্জ প্রতিবেদক: নারায়ণগঞ্জ জেলাধীন ফতুল্লা থানার সাইনবোর্ড সানারপার সাহেব পাড়া কবরস্থানের সামনের জমিনের মালিক মো: ইকবাল হোসেন রাজু, মাসুম, মামুন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মারুফ সাহেবের বাউন্ডারি করা জায়গায় নির্মাণ কাজ করার সময় মো: মাহেদুজ্জামান মিজু ও তার শশুর হাবিবউল্লাহর নেতৃত্বে ১৫/১৬ সন্ত্রাসী নিয়ে হামলা করে নির্মাণাধীন ঘরের বাউন্ডারি ভাংচুর করে এবং চাঁদা দাবি করেন। চলে যাওয়ার সময় তারা নিজেদের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেনের লোকজন বলেও দাবি করেন। তবে সাবেক কাউন্সিলর এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান । জমির মালিক ইকবাল হোসেন রাজুর কাছে এ বিষয় জানতে চাইলে তিনি জানান, সংশ্লিষ্ট থানাকে অবহিত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

RELATED ARTICLES