গায়ক ও অভিনয়শিল্পী তাহসান খান সব সময়ই নিজের ব্যক্তিজীবন নিয়ে কম কথা বলেন। পেশাগত পরিসরে যতটা সক্রিয়, ব্যক্তিজীবনে ততটাই নীরব। তবে মাঝেমধ্যে ভক্ত-শ্রোতাদের জন্য ধরা দেয় কিছু ব্যক্তিগত মুহূর্ত। এবার সেভাবেই প্রকাশ্যে এসেছে তাহসান ও তাঁর স্ত্রী রোজা আহমেদের একসঙ্গে বৃষ্টিতে ভেজার একটি দৃশ্য, যা এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রোজা আহমেদ। সেখানে দেখা যাচ্ছে, নিউইয়র্কের রাস্তায় হালকা বৃষ্টির মধ্যে হাঁটছেন তাহসান ও রোজা। এক ভিডিওতে তাহসান তাঁর স্ত্রীর কাঁধে হাত রেখে হেঁটে যাচ্ছেন, আরেকটিতে রোজার হাত ধরে গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন দুজন। ব্যাকগ্রাউন্ডে বাজছে গান। মুহূর্তগুলোয় বেশ প্রশান্তি ও আন্তরিকতার ছাপ। তাহসানের মুখে গুনগুন করে গান গাওয়ার দৃশ্যটিও নজর কেড়েছে ভক্তদের।


