উন্নয়ন বার্তা প্রতিবেদন: পূবালী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্মকে অধিকতর প্রচার করার লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি এবং অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি ও এসিআই লজিস্টিকস লিমিটেড (স্বপ্ন) এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা ও এসিআই পিএলসি’র পরিচালক ট্রেজারি মোঃ আবু হাসান জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন। এসময় পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহনেওয়াজ খান উপস্থিত ছিলেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পূবালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও আইসিটি অপারেশন
ডিভিশন প্রধান মোঃ হেলাল উদ্দিন, মহাব্যবস্থাপক ও সফট্ধসঢ়;ওয়্যার ডেভেলপমেন্ট ডিভিশন প্রধান ও সিটিও ইন্দ্র মোহন সূত্রধর, মহাখালী কর্পোরেট শাখা প্রধান ও মহাব্যবস্থাপক শাহিন শাহরিয়া, ডিজিএম ও এডিসি বিভাগের প্রধান মোঃ রবিউল আলম, এজিএম মোঃ শামসুল আলম এবং এসিআই পিএলসি’র কর্পোরেট ট্রেজারি ম্যানেজার মিসেস সাবরিনা রহমান ও ম্যানেজার ট্রেজারি মাসুদ আলী কাজীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই চুক্তির আওতায় এসিআই পিএলসি পূবালী ব্যাংকের কোন শাখায় না গিয়েও
ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম এর মাধ্যমে কর্পোরেট ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন। এছাড়াও সারা দেশে এসিআই লজিস্টিকস লিমিটেডের (স্বপ্ন) ৬০০ টিরও বেশি আউটলেটে পূবালী ব্যাংক চঙঝ এবং বাংলা কিউআর স্থাপন করবে যেখানে গ্রাহকরা ডেবিট এবং ক্রেডিট কার্ড ও অন্যান্য ব্যাংকিং
অ্যাপস্ধসঢ়; ব্যবহার করে ক্যাশলেস লেনদেন উপভোগ করতে পারবেন।


