ঢাকা  বুধবার, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ; ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeজাতীয়দেশের ছাতক এলাকায় উৎপত্তি হয়ে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

দেশের ছাতক এলাকায় উৎপত্তি হয়ে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

দেশে আজ বৃহস্পতিবার দুপুরে ৪ দশমিক ১ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল বাংলাদেশ-ভারতের সীমান্ত এলাকা সিলেটের ছাতক। আজ দুপুর ১২টা ৪৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

রাজধানী ঢাকা থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থলের দূরত্ব ১৮১ কিলোমিটার, আর ভূপৃষ্ঠ থেকে ৬২৬ কিলোমিটার গভীরে।

ইন্ডিয়ান মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্টের (আইএমডি) বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)।

RELATED ARTICLES