ঢাকা  শনিবার, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ; ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeউন্নয়নজাতীয় পুষ্টি নীতি বিষয়ে সুনামগঞ্জে পরামর্শমূলক সভা

জাতীয় পুষ্টি নীতি বিষয়ে সুনামগঞ্জে পরামর্শমূলক সভা

সুনামগঞ্জে ‘জাতীয় পুষ্টি নীতি ২০১৫’ পর্যালোচনার লক্ষ্যে আঞ্চলিক পর্যায়ে এক পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ কার্যালয়ের উদ্যোগে এই সভা আয়োজন করা হয়।

সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডা. মো. রিজওয়ানুর রহমান।

সভায় আরও বক্তব্য দেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, জাতীয় পুষ্টি পরিষদের উপ-পরিচালক ডা. মো. আকতার ইমাম ও ডা. নুসরাত জাহান মিথেন, শিক্ষাবিদ পরিমল কান্তি দে এবং সমাজসেবক নুরুর রব চৌধুরীসহ অন্যান্যরা।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. রিজওয়ানুর রহমান বলেন, পুষ্টি বিষয়ে গণসচেতনতা তৈরি করতে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের পুষ্টি সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্ব দেন। জাতীয় পুষ্টি নীতি ২০১৫ পর্যালোচনা করে নতুন ও যুগোপযোগী নীতিমালা বাস্তবায়নের কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, নারী ও শিশুদের পুষ্টির চাহিদা পূরণে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। হাওরাঞ্চল অধ্যুষিত জেলা হওয়ায় সুনামগঞ্জের জনগোষ্ঠী বিভিন্ন দিক থেকে পিছিয়ে রয়েছে, তাই এ এলাকার মানুষের পুষ্টি নিশ্চিত করতে খাদ্যাভ্যাসের বিষয়ে সচেতন হওয়া অপরিহার্য।

RELATED ARTICLES