ঢাকা  শুক্রবার, ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeউন্নয়নঅর্থমন্ত্রী: দেশের অর্থনীতিতে সমান সুযোগ নিশ্চিত করতে হবে

অর্থমন্ত্রী: দেশের অর্থনীতিতে সমান সুযোগ নিশ্চিত করতে হবে

নতুন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতিতে ‘লেভেল প্লেইং ফিল্ড’ থাকতে হবে, যাতে এর সুফল সকল মানুষের কাছে পৌঁছায়। দেশের অর্থনীতি এমনভাবে গড়ে তোলা দরকার, যেখানে সব শ্রেণি ও পেশার মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে এবং সামগ্রিক অর্থনীতিতে পরিবর্তন আনা সম্ভব হয়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে বরণ অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে উন্নত করতে হবে। ইনস্টিটিউশনগুলোতে প্রফেশনালিজম, স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

অর্থমন্ত্রী আরও বলেন, পৃষ্ঠপোষকতার অর্থনীতিকে গণতান্ত্রিক অর্থনীতিতে রূপান্তর করতে হলে ডিরেগুলেশন এবং লিবারালাইজেশন করা দরকার। অর্থনীতি শুধুমাত্র উৎপাদন নির্ভর নয়, খেলাধুলা, সংস্কৃতি ও অন্যান্য ক্ষেত্রেও মানুষের অংশগ্রহণ বাড়াতে হবে। উদাহরণ দিয়ে তিনি উল্লেখ করেন, বরিশালের শীতলপাটির কারিগরদের প্রশিক্ষণ, ঋণ এবং অনলাইন মার্কেটিং সুযোগ দিলে তারা নতুন ডিজাইন তৈরি করতে পারবে এবং বিশাল মার্কেট তৈরি হবে।

অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আলোকে দেশের অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে এবং সব স্তরের কর্মকর্তাদের সহযোগিতা প্রয়োজন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, অর্থ বিভাগের সচিব ড. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আবদুর রহমান খান সহ মন্ত্রণালয়ের সকল সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES