ঢাকা  বুধবার, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeউন্নয়ন১৮ দিনেই দুই বিলিয়ন ডলার ছাড়ালো রেমিট্যান্স

১৮ দিনেই দুই বিলিয়ন ডলার ছাড়ালো রেমিট্যান্স

জানুয়ারির প্রথম ১৮ দিনেই প্রবাসী আয় বা রেমিট্যান্স দুই বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এ ধারা অব্যাহত থাকলে চলতি মাস শেষে রেমিট্যান্সে নতুন রেকর্ড হতে পারে বলে আশা করছেন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, নতুন বছরের জানুয়ারির প্রথম ১৮ দিনে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২০৪ কোটি ডলার, যা দেশীয় মুদ্রায় (ডলারপ্রতি ১২২ টাকা হিসাবে) প্রায় ২৪ হাজার ৮৮৮ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় এ আয় ৮৩ কোটি ৩০ লাখ ডলার বেশি। ২০২৫ সালের জানুয়ারির প্রথম ১৮ দিনে যেখানে এসেছিল ১২০ কোটি ৭০ লাখ ডলার।

এর আগে দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স আসে ২০২৪–২৫ অর্থবছরের মার্চ মাসে, ঈদকে কেন্দ্র করে। এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড। দ্বিতীয় সর্বোচ্চ ছিল গত বছরের মে মাসে, যখন আসে ২৯৭ কোটি ডলার।

তবে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ে সদ্য বিদায়ী ডিসেম্বর মাস। ওই মাসে মোট রেমিট্যান্স এসেছে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৯ হাজার ৩৬৫ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, চলতি অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্স এসেছে— জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার এবং ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার।

এদিকে ২০২৪–২৫ অর্থবছরের মার্চে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স আসার মধ্য দিয়ে অর্থবছরটির রেকর্ড তৈরি হয়। পুরো অর্থবছরে দেশে মোট রেমিট্যান্স দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।

RELATED ARTICLES