ঢাকা  মঙ্গলবার, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeজাতীয়সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর অফিস কার্যক্রম

সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর অফিস কার্যক্রম

তারেক রহমান ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রথমবারের মতো অফিস করেছেন।

সোমবার সকাল ৯টায় তিনি সশস্ত্র বাহিনী বিভাগে পৌঁছান বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এ সময় তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধানগণ। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই সশস্ত্র বাহিনী বিভাগে তার প্রথম অফিস। পরে তিনি নিজ চেম্বারে বসেন।

দিনের কার্যসূচি অনুযায়ী প্রধানমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে ‘র‌্যাঙ্ক ব্যাজ’ পরিয়ে দেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম।

RELATED ARTICLES