ঢাকা  বুধবার, ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeবিশ্ব‘শান্তি পর্ষদে’ আমন্ত্রণে জাতিসংঘকেন্দ্রিক ব্যবস্থা রক্ষার বার্তা চীনের

‘শান্তি পর্ষদে’ আমন্ত্রণে জাতিসংঘকেন্দ্রিক ব্যবস্থা রক্ষার বার্তা চীনের

গাজা পরিস্থিতি নিয়ে গঠিত ‘শান্তি পর্ষদে’ যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ পাওয়ার একদিন পর বুধবার চীন জানিয়েছে, তারা জাতিসংঘকে কেন্দ্র করে আন্তর্জাতিক ব্যবস্থাকে সমর্থন ও রক্ষা করবে।

বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

এর আগে মঙ্গলবার চীন নিশ্চিত করে যে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‘শান্তি পর্ষদে’ যোগ দেওয়ার আমন্ত্রণ তারা পেয়েছে। তবে আমন্ত্রণ গ্রহণের বিষয়ে বেইজিং এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

বুধবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, বেইজিং জাতিসংঘকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি অটল সমর্থন অব্যাহত রাখবে। তিনি বলেন, আন্তর্জাতিক সম্পর্ক পরিচালিত হবে জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতির ভিত্তিতে।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন ঐতিহ্যগতভাবেই জাতিসংঘ-কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থাকে সমর্থন করে আসছে। একই সঙ্গে সময়োপযোগী সংস্কারের প্রয়োজনীয়তার কথাও বারবার তুলে ধরছে বেইজিং।

RELATED ARTICLES