২০২৪ সালে বিশ্বব্যাপী মোট কার্বন ডাই-অক্সাইড নিঃসরণের অর্ধেকের জন্য দায়ী ছিল মাত্র ৩২টি জীবাশ্ম জ্বালানি কোম্পানি, যা ২০২৩ সালে ছিল ৩৬টি। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি দূষণ করেছে সৌদি আরামকো এবং বিনিয়োগকারীদের মালিকানাধীন কোম্পানির মধ্যে শীর্ষে রয়েছে এক্সনমোবিল। ইনফ্লুয়েন্সম্যাপের ‘কার্বন মেজরস’ প্রতিবেদনে বলা হয়েছে, শীর্ষ নিঃরণকারীদের বড় অংশই রাষ্ট্রায়ত্ত, যা জীবাশ্ম জ্বালানি ফেজআউটের পথে রাজনৈতিক বাধা তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে, নিঃসরণ কমানোর লক্ষ্য ক্রমেই অধরা হয়ে উঠলেও বৈশ্বিক উষ্ণতা যতটা সম্ভব সীমিত রাখা এখনো অত্যন্ত জরুরি।

