ঢাকা  মঙ্গলবার, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeসারাদেশবাগেরহাটে গুচ্ছগ্রামে আগুন ; প্রশাসনের খাদ্য সহায়তা

বাগেরহাটে গুচ্ছগ্রামে আগুন ; প্রশাসনের খাদ্য সহায়তা

জেলার কচুয়া উপজেলার একটি গুচ্ছগ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

রোববার দুপুরে সংঘটিত এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১টার পর গুচ্ছগ্রামের বাসিন্দা জব্বার শেখের ছেলে জাকির শেখের ঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুনের শিখা দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এলাকাবাসীর তাৎক্ষণিক উদ্যোগে আগুন অন্যত্র ছড়িয়ে পড়তে পারেনি। ফলে বড় ধরনের প্রাণহানি বা ব্যাপক ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী হাসান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

এদিকে, বাগেরহাট-২ আসনে জামায়াতের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-(বিএনপি) কচুয়া উপজেলা সভাপতি সরদার জাহিদসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন এবং পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। স্থানীয় প্রশাসন অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে।

RELATED ARTICLES