ঢাকা  মঙ্গলবার, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeজাতীয়বাংলাদেশ সরকার ইরান–এ অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

বাংলাদেশ সরকার ইরান–এ অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

সাম্প্রতিক হামলার ঘটনায় ইরান–এ অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং কূটনৈতিক পথে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলার প্রেক্ষাপটে ইরানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে সরকার গভীরভাবে উদ্বিগ্ন।

বাংলাদেশ সতর্ক করে জানিয়েছে, শত্রুতা অব্যাহত থাকলে তা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বেসামরিক নাগরিকদের কল্যাণকে আরও ঝুঁকির মুখে ফেলবে। মতপার্থক্য নিরসনে সংলাপ ও কূটনীতির পথে ফেরার ওপর জোর দেওয়া হয়েছে।

বিবৃতিতে অঞ্চলটির কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানানো হয়। এসব দেশের মধ্যে রয়েছে বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত

দ্রুত পরিস্থিতি শান্ত হবে এবং পুরো অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠিত হবে—এমন আশা প্রকাশ করেছে বাংলাদেশ।

RELATED ARTICLES