ঢাকা  মঙ্গলবার, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeসারাদেশবগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে

বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে

বগুড়া–এ প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

বগুড়া সদর থানা–র পুলিশ জানায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে মাহবুবনগর এলাকায় প্রতিপক্ষের লোকজন সাইফুল ইসলামকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল–এ ভর্তি করেন।

তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এ স্থানান্তরের পরামর্শ দেন। বিকেলে স্বজনরা অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা দেন। তবে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পথেই তার মৃত্যু হয়।

নিহত সাইফুল ইসলাম শহরের মাহবুব নগর এলাকার নওশেদ আলীর ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের খতিব ছিলেন এবং পাশাপাশি ব্যবসা করতেন।

নিহতের ছেলে অভিযোগ করেন, জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরেই পরিকল্পিতভাবে তার বাবাকে ছুরিকাঘাত করা হয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি সংক্রান্ত বিরোধের কারণেই হত্যাকাণ্ডটি ঘটেছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

RELATED ARTICLES