ঢাকা  মঙ্গলবার, ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeবাণিজ্যইসলামী ব্যাংকের পরিচালক আবদুল জলিলকে অপসারণ

ইসলামী ব্যাংকের পরিচালক আবদুল জলিলকে অপসারণ

উন্নয়ন বার্তা ডেস্ক:

বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক মো. আবদুল জলিলকে অপসারণ করেছে। ১৭ মার্চ সোমবার তাঁকে অপসারণ করা হয়। একই পদে সনদপ্রাপ্ত হিসাববিদ এস এম আবদুল হামিদকে নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ থেকে ২০২৪ সালের আগস্টের আগপর্যন্ত ইসলামী ব্যাংক ছিল এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে। এ সময় ব্যাংকটি থেকে নামে-বেনামে ১ লাখ ২০ হাজার কোটি টাকা তুলে নেয় গ্রুপটি। এ ছাড়া পরীক্ষা ছাড়াই ১০ হাজার কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়। এসব কারণে ব্যাংকটি বড় সমস্যার মধ্যে পড়েছে। ২০২৪ সালে অর্ন্তবর্তী সরকার দায়িত্ব দেওয়ার পর ব্যাংকটির পর্ষদ পুনর্গঠন করে। এ সময় পালিয়ে যান শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা। পুনর্গঠিত পর্ষদে সদস্য করা হয় মো. আবদুল জলিল।

আরও জানা গেছে, রাজনৈতিক অনুষ্ঠানের জন্য গ্রাহকদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ ছিল আবদুল জলিলের বিরুদ্ধে। তিনি জামায়াতপন্থী কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। এসব কারণে এবার পরিচালক পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হলো।

সভা শেষ করে যাওয়ার পর বিকেলে আবদুল জলিলকে অপসারণ করে অভিজ্ঞ ব্যাংকার ও হিসাববিদ এস এম আবদুল হামিদকে নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এস এম আবদুল হামিদ মিডিয়াকে বলেন, ‘আমাকে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমি মুঠোফোনে চিঠির কপি পেয়েছি। ঈদের পর কাজ শুরু করব। ব্যাংকটিতে বড় ঝামেলা আছে। ফলে অনেক কাজ করতে হবে।’ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান অপসারণের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

RELATED ARTICLES