ঢাকা  রবিবার, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeবাণিজ্য৫৭,২০৩ টন গম নিয়ে যুক্তরাষ্ট্রের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে

৫৭,২০৩ টন গম নিয়ে যুক্তরাষ্ট্রের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে

মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে জি টু জি চুক্তির আওতায় ৫৭ হাজার ২০৩ টন গম নিয়ে এমভি ক্লিপার ইসাডোরা জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে। এটি জি টু জি-০২ নগদ ক্রয় চুক্তির আওতায় দ্বিতীয় চালান।

এই চুক্তির আওতায় মোট ২ লাখ ২০ হাজার টন গম আমদানি করা হবে। এর আগে প্রথম চালানে ৫৬ হাজার ৮৯০ টন গম দেশে আসে। বর্তমান চালানের মধ্যে ৩৪ হাজার ৩২০ টন চট্টগ্রাম এবং ২২ হাজার ৪৪৩ টন মোংলা বন্দরে খালাস করা হবে।

উল্লেখ্য, জি টু জি-০১ চুক্তির আওতায় ইতোমধ্যে আরও ২ লাখ ২০ হাজার টন গম আমদানি সম্পন্ন হয়েছে। জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে এবং পরীক্ষা শেষে দ্রুত খালাসের ব্যবস্থা নেওয়া হবে।

 
 
RELATED ARTICLES