ঢাকা  রবিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeরাজনীতি২১ জানুয়ারির পর পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করা যাবে।

২১ জানুয়ারির পর পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করা যাবে।

জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে নিবন্ধিত ভোটাররা আগামী ২১ জানুয়ারি থেকে ভোট প্রদান করতে পারবেন।

সোমবার (১৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভোটারের দেওয়া ঠিকানায় ব্যালট পৌঁছালে তা নিজ দায়িত্বে সংগ্রহ করে ২১ জানুয়ারির পর নির্ধারিত অ্যাপে লগইন করে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।

এবার দেশের অভ্যন্তরে তিন শ্রেণির নাগরিক—সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কারাবন্দিরা—পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

এ ছাড়া বিশ্বের ১২০টিরও বেশি দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরাও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। সব মিলিয়ে এ পদ্ধতিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজারের বেশি ভোটার।

 
 
 

 
RELATED ARTICLES