ঢাকা  রবিবার, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeজাতীয়সেনাপ্রধান কাতারের উদ্দেশে রওনা দিয়েছেন

সেনাপ্রধান কাতারের উদ্দেশে রওনা দিয়েছেন

উন্নয়ন বার্তা ডেস্ক: সরকারি সফরে আজ শনিবার কাতারের উদ্দেশে রওনা দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া তিনি সামরিক বাহিনী ও সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় সহযোগিতার লক্ষ্যে মতবিনিময় করবেন। সফর শেষে সেনাপ্রধান ৫ মে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।
RELATED ARTICLES