ঢাকা  শনিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeব্যাংক-বিমাসিরাজ উদ্দিন সাথী : ভিন্নমাত্রার একজন লেখক ও গবেষক

সিরাজ উদ্দিন সাথী : ভিন্নমাত্রার একজন লেখক ও গবেষক

উন্নয়ন বার্তা প্রতিবেদন: সিরাজ উদ্দিন সাথীর জন্ম ১৯৫৫ সালে বৃহত্তর ঢাকা জেলায়। শীতলক্ষ্যা নদীর তীরে তাঁর জন্মস্থান পলাশে প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব পরিবেশে তাঁর শৈশব কেটেছে। সেই থেকে প্রকৃতি এবং মানুষ সম্পর্কে জ্ঞান অন্বেষণের প্রতি তাঁর অগাধ আগ্রহ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের ওয়েলস বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভ করেন। তিনি অর্থনীতি, পরিবহন অর্থনীতি এবং আইন বিষয়ে পড়াশোনা করেন। তিনি তাঁর প্রথম জীবনে বিভিন্ন কলেজে অর্থনীতির প্রভাষক ছিলেন। পরবর্তীকালে তিনি একজন সরকারি কর্মচারী হিসেবে তাঁর কর্মজীবন বেছে নেন। তিনি মানবজাতি এবং প্রকৃতি সম্পর্কে জ্ঞান অন্বেষণ অব্যাহত রাখেন। তুলনামূলক ধর্মীয় বিশ্বাসের প্রতি তাঁর গভীর আগ্রহ তৈরি হয়। তাঁর লেখালেখির শুরু সেই ছাত্রজীবনে। তাঁর লেখা সংবলিত প্রথম প্রকাশিত গ্রন্থ ‘বেলতৈল গ্রামের জরিমন ও অন্যান্য’। তিনি এটির অন্যতম সহ-লেখক। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস সম্পাদিত এবং গ্রামীণ ব্যাংক কর্তৃক ১৯৮১ সালে প্রকাশিত এই গ্রন্থটি পরে ইংরেজিতে ‘Jorimon and Others of Beltoil Village’ নামেও প্রকাশিত হয়।

দৈনিক উন্নয়ন বার্তা’র সম্পাদক শেখ মঞ্জুর বারী মঞ্জুর সাথে

সিরাজ উদ্দিন সাথী ঘুরেছেন পৃথিবীর অনেক দেশ, দেখেছেন প্রাচীন মানুষের হারিয়ে যাওয়া অনেক সভ্যতা। মানব সভ্যতার এসব আদি নিদর্শনকে ঘিরে মানুষ সম্পর্কে জানতে ও লিখতে তাকে অনুপ্রাণিত করেছে। তাঁর লেখা গ্রন্থসমূহের মধ্যে- বাংলাদেশে মিলিটারি ক্যু, আমলাতন্ত্রের অন্দর মহলে বত্রিশ বছর, বাংলাদেশের আমলাতন্ত্র : রাজনীতিকীকরণ ও দলীয়করণের আবর্তে, বাংলাদেশের অর্থনীতির কালো জগৎ, স্টিফেন হকিং : লিওনার্ড স্লোডিনো : দ্য গ্র্যান্ড ডিজাইন (অনুবাদ), সক্রেটিস, , Grameen Bank The Struggle of Dr. Muhammad Yunus,, আমলাপুরাণ, ফ্যাসিবাদ : অতীত ও বর্তমান ভারত-বাংলাদেশ প্রেক্ষাপট, প্রফেসর মুহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকের লড়াই, বাংলাদেশের বামপন্থী রাজনীতি: মওলানা ভাসানী ও বেহাত বিপ্লব, কিশোর বিদ্রোহ ২০১৮ উই ওয়ান্ট জাস্টিস, পবিত্র মক্কা নগরীর ইতিকথা, দাস প্রথা, মুক্তিযুদ্ধে নরসিংদী: কিছু স্মৃতি কিছু কথা, মানুষের পৃথিবী: আদিম মানুষের কথা, দাস বিদ্রোহের কথা, কোরআনের কথা ও কাহিনী, রোহিঙ্গাদের বিষাদ-সিন্ধু, পলাশ শিমুলের জীবন আমার, পেশোয়ার থেকে কন্যাকুমারী, শীতলক্ষ্যার লাশ, বাংলার সাহসী মানুষের কথা, করোনাকালের দিবা-রাত্রি, নূরজাহান, পবিত্র নগরীর লড়াই: রক্তে ভেজা জেরুজালেম, The Holy City Makka, ইউরোপ ও আমেরিকায়, ভাই গিরিশচন্দ্র সেন, মুক্তিযুদ্ধের ভিতর বাহির উল্লেখযোগ্য।
সিরাজ উদ্দিন সাথী ভিন্নমাত্রার একজন লেখক ও গবেষক। তাঁর লেখার বিষয়বস্তু প্রকৃতি, মানুষ ও মানুষের ইতিহাস। বাংলা ও ইংরেজিতে প্রাঞ্জল ভাষায় তাঁর লেখায় থাকে অনেক নতুন তথ্য, অজানা বিস্ময়! তাঁর লেখায় মুক্তিযুদ্ধ, সমাজ বিবর্তন, ধর্ম চিন্তা, অর্থনীতি বিমূর্ত রূপ পায়। তাঁর লেখা বইয়ের মধ্যে রয়েছে উপন্যাস ও ভ্রমণ কাহিনীও।

 

RELATED ARTICLES