ঢাকা  রবিবার, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeআইন-আদালতসরকার ভূমি রেকর্ড ও মৌজা ম্যাপ সেবার জন্য প্রযোজ্য ফি পুনঃনির্ধারণ করেছে।

সরকার ভূমি রেকর্ড ও মৌজা ম্যাপ সেবার জন্য প্রযোজ্য ফি পুনঃনির্ধারণ করেছে।

ভূমি মন্ত্রণালয় ভূমি রেকর্ড ও মৌজা ম্যাপ সেবার ফি পুনঃনির্ধারণ করেছে। মঙ্গলবার ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ স্বাক্ষরিত পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী:

  • খতিয়ানের সার্টিফাইড বা অনলাইন কপি: সরকারি ফি ১০০ টাকা + সেবা ফি ২০ টাকা = মোট ১২০ টাকা

  • মৌজা ম্যাপ প্রতি শিট: সরকারি ফি ৫২০ টাকা + সেবা ফি ২৫ টাকা = মোট ৫৪৫ টাকা

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, খতিয়ান ও মৌজা ম্যাপের জন্য আবেদন এবং ফি পরিশোধ অনলাইনের মাধ্যমে করতে হবে। সেবার এই নতুন ফি জনবান্ধব ও টেকসই করার লক্ষ্যেই নির্ধারণ করা হয়েছে।

RELATED ARTICLES