ঢাকা  রবিবার, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeউন্নয়নসরকারি গবেষণায় খরচ ৬৯০ কোটি টাকা তবুও মিটছে না দেশি চিনির সংকট

সরকারি গবেষণায় খরচ ৬৯০ কোটি টাকা তবুও মিটছে না দেশি চিনির সংকট

আলী আব্দুল্লাহ তানভীর সরকার : বাংলাদেশে বাৎসরিক চিনির চাহিদা ১৮-২০ লক্ষ মেট্রিক টন। কিন্তু সরকারি বাংলাদেশ সুগার মিলস ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বা বিএসএফআইসি (BSFIC) উৎপাদন করে মাত্র ৪০ হাজার মেট্রিক টন। বাকি চিনির চাহিদা পূরণ হচ্ছে কৃত্রিম চিনি থেকে। বিদেশ থেকে আমদানিকৃত র সুগার (RAW SUGER) রিফাইন করে তা চিনি হিসেবে বিক্রি করা হয় । এটি সম্পূর্ণ বেসরকরি উদ্যোগ। অর্থাৎ বেসরকারি ৬টি রিফাইনারি ইন্ডাস্ট্রিজ দেশের চিনির চাহিদা পূরY করছে। এদিকে বাংলাদেশ ট্রপিক্যাল সুগার বিট উৎপাদন ও বিস্তার কর্মসূচী শিরোনামে একটি পাইলট প্রকল্প নেয় সরকার। ৬৯০ কোটি টাকার তিন বছর মেয়াদী এ প্রকল্পের আওতায় বেশ ক’টি সরকারি চিনিকলের জমিতে চাষ করা হয় এই ফসল। সুগার বিট গবেষণা ও উৎপাদনের নামে সংশ্লিষ্ট কর্মকর্তারা সপরিবারে বিদেশও সফর করেছেন। এতেই খরচ ৬৯০ কোটি টাকা। ২০০৬ থেকে ২০১৯ পর্যন্ত গবেষণায় আশাবাদী হওয়ার মতো উপাত্ত  পাওয়া গেছে। এই গবেষণায় দেখা গেছে দেশে উৎপাদিত সুগার বিটে ১৫ শতাংশ চিনি রয়েছে। এই সুগার বিট চাষে লাভবান হওয়ার সম্ভাবনা দেখা দিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রভাবশালী লোকজন উৎসাহ দেখাচ্ছেন না, এমনকি তারা এই প্রকল্পের টাকায় বিদেশ সফরI করেছেন, তাদের অনেকেই এ ব্যাপারে  খামোস রয়েছেন। এ সব বিষয়ে বিএসএফআইসি-এর চেয়ারম্যান ড. লিপিকা ভদ্রের সঙ্গে মিডিয়ার পক্ষ থেকে যোগাযোগ করেও কোন উত্তর পাওয়া যায়নি। তবে সুগার বিট চাষ শীতপ্রধান দেশেই যুৎসই বলে জানান কৃষিবিদগণ।

RELATED ARTICLES