উন্নয়ন বার্তা প্রতিবেদন: ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ প্রত্যাহারের দাবিতে শুরু হওয়া আন্দোলন টানা চারদিন পর আপাতত স্থগিত করা হয়েছে। এ পর্যায়ে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা যায়। ২৭ মে মঙ্গলবার সচিবালয়ের আন্দোলনরত কর্মচারীদের সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, ২৭ মে দুপুর আড়াই দিকে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসবে সচিবালয়ের আন্দোলনরত কর্মচারীরা।


