ঢাকা  বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeজাতীয়শামা ওবায়েদ বলেছেন ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে নতুন সম্পর্ক চায়...

শামা ওবায়েদ বলেছেন ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে নতুন সম্পর্ক চায় সরকার

নতুন সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে গঠিত হওয়ায় পররাষ্ট্রনীতিতে ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায়। নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, গণতান্ত্রিক সরকারের পররাষ্ট্রনীতি হবে ‘বাংলাদেশ ফার্স্ট’, যেখানে দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, ভিসা সংক্রান্ত সমস্যা সম্পর্কে সরকার অবগত এবং বাস্তবসম্মত সমাধানের জন্য কাজ চলছে। দীর্ঘদিন পর দেশে গণতান্ত্রিক সরকার গঠিত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নতুনভাবে নিজেদের অবস্থান তুলে ধরবে।

প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে দেওয়া ‘বাংলাদেশ ফার্স্ট’ প্রতিশ্রুতি বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, “পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অত্যন্ত অভিজ্ঞ। তাদের সঙ্গে মিলিত হয়ে আমরা কাজ এগিয়ে নেব।”

শামা ওবায়েদ সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার হিসেবে তাঁর কূটনৈতিক অভিজ্ঞতার কথাও উল্লেখ করেছেন এবং আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে মন্ত্রণালয় আরও কার্যকরভাবে কাজ করবে।

তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা ‘চলমান প্রক্রিয়ার অংশ’, এবং এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ চালিয়ে যাবে। বাংলাদেশ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক পর্যায় উভয় ক্ষেত্রে সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায়। জাতীয় স্বার্থের জন্য রাজনৈতিক দল, মত বা ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে।

প্রতিমন্ত্রী যোগ করেন, “বাংলাদেশকে এবার ভিন্ন নজরে দেখার সময় এসেছে।”

RELATED ARTICLES