ঢাকা  রবিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeআইন-আদালতরূপপুরস্থ পারমাণবিক পাওয়ার প্রকল্পে অস্থিরতা

রূপপুরস্থ পারমাণবিক পাওয়ার প্রকল্পে অস্থিরতা

প্রকৌশলী তানভীর সরকার : দেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ও
পরিচালনাকারী প্রতিষ্ঠান রূপপুরস্থ নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লি: (NPCBL) নিয়ে আবার অস্থিরতা সৃষ্টি হয়েছে। বালিশ কেলেংকারিখ্যাত এই প্রতিষ্ঠানে দুর্নীতির শেষ নেই। প্রতিষ্ঠাকালে সরকারি পর্যায়েই দুর্নীতির শুরু। কেনাকাটায় হয়েছে পুকুর চুরি। একটি বালিশ কেনা হয়েছে কয়েক হাজার টাকায়। ঠিকাদারদের প্রাধান্য দেয়া হয়েছে মাত্রাতিরিক্ত। এবার জুলাই বিপ্লবের পর প্রকাশিত হয় এক “আকুল আবেদন” বিজ্ঞাপন। ১৩ মে ২০২৫-এ ৮ জন প্রকোশলী ও বৈজ্ঞানিক কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত, শোকজ ও প্রকল্পে প্রবেশে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে যা উল্লেখ করা হয়েছে গত ১৯ মে জাতীয় দৈনিকে প্রকাশিত এই বিজ্ঞাপনে । বলা হয়েছে যে, বহিষ্কৃতদের মধ্যে রয়েছে এই প্রতিষ্ঠানে যাদের রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। উল্লেখ্য, পাবনার ইশ্বরদীতে প্রতিষ্ঠিত এই প্রকাল্প এলাকাটির সার্বিক পরিবেশ উন্নত হয়েছে। জনবসতিপূর্ণ এই এলাকাটির সার্বিক নিরাপত্তাও দরকার। বহু পূর্বে চিহ্নিত এই এলাকায় প্রকল্পটি বাস্তবায়নও জরুরি। বর্তমান অথবা আগামী নির্বাচিত সরকারের সময় এই প্রকল্পটির উপর একটি পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশ করে প্রকল্পটিকে অর্থপূর্ণ করা উচতি হবে বলে মনে করেন অভিজ্ঞমহল ।

RELATED ARTICLES