ঢাকা  বৃহস্পতিবার, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ; ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeসারাদেশরাজশাহীতে ভেজাল গুড়ের বিরুদ্ধে অভিযান, জরিমানা

রাজশাহীতে ভেজাল গুড়ের বিরুদ্ধে অভিযান, জরিমানা

রাজশাহীর চারঘাট উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় দুই মণ ভেজাল গুড় জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার সকালে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহীর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ না করে এবং অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন ও বিক্রি-বিতরণ করায় রায়পুর এলাকার মেসার্স মায়ের দোয়া বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উৎপাদনে ব্যবহৃত নিষিদ্ধ রং ও বিভিন্ন কেমিক্যাল জব্দ করা হয়।

এছাড়া পিরোজপুর এলাকায় অবস্থিত রাসেল গুড় ফ্যাক্টরিতে অস্বাস্থ্যকর পরিবেশে চিনি, ডালডা, চুন ও নন-ফুডগ্রেড রং মিশিয়ে ভেজাল গুড় উৎপাদনের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রায় দুই মণ ভেজাল গুড় জব্দ করে তা ধ্বংস করা হয়।

চারঘাট উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাতুল করিম মিজানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহীর বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

RELATED ARTICLES