ঢাকা  শনিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeউন্নয়নরমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বিদ্যুতের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা সরকারের প্রধান অগ্রাধিকার...

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বিদ্যুতের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা সরকারের প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং বিদ্যুতের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করাই সরকারের প্রধান অগ্রাধিকার। তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো দুই-এক দিনের মধ্যে বিস্তারিত কর্মপরিকল্পনা প্রধানমন্ত্রীকে উপস্থাপন করবে।

মন্ত্রী জানান, বিএনপির ঘোষিত ৩১ দফার ধারাবাহিকতায় সরকারের ১৮০ দিনের অগ্রাধিকারভিত্তিক খসড়া পরিকল্পনা তৈরি করা হয়েছে, যা শীঘ্রই জনগণের সামনে প্রকাশিত হবে। তিনি আরও উল্লেখ করেন, গণমাধ্যমের স্বাধীনতা এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করাও সরকারের অন্যতম রাজনৈতিক অঙ্গীকার।

RELATED ARTICLES