ঢাকা  রবিবার, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeউন্নয়নবিশ্বের বড় দুর্নীতি তামাক উৎপাদন বিক্রি নিষিদ্ধ না করা: আলী নিয়ামত

বিশ্বের বড় দুর্নীতি তামাক উৎপাদন বিক্রি নিষিদ্ধ না করা: আলী নিয়ামত

উন্নয়ন বার্তা প্রতিবেদন:  ক্যাট আধূনিক সাস্ক হু সাপোর্ট ফোরাম-এর সভাপতি আলী নিয়ামত বলেছে, বিশ্বের বড় দুর্নীতি তামাক উৎপাদন বিক্রি নিষিদ্ধ না করা।

২৯ মে দুপুর ১ দুপুর ১ টায় ৩১ মে ২০২৫ জাতিসংঘের হু ঘোষিত ( ১৯৮৭ সালে) বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে ঢাকাস্থ (ফার্ম গেট আনন্দ সিনেমা হলের পাশে) আইডিয়েল কমার্স কলেজে ’দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই’ স্লোগান নিয়ে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী শিক্ষক অধ্যক্ষ নিয়ে তামাক মাদক সন্ত্রাস দুর্নীতি বিরোধী র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজনে ছিলো ক্যাট আধূনিক সাস্ক হু সাপোর্ট ফোরাম এবং আইডিয়েল কমার্স কলেজ ।

ক্যাট আধূনিক সাস্ক হু সাপোর্ট ফোরাম এর সভাপতি ঢাকা ইউনিভার্সিটি এলামনাই নিউজের সভাপতি আলী নিয়ামতের নেতৃত্বে সমগ্র কার্যক্রমের উদবোধন করেন প্রধান অতিথি ইউসিসি গ্রুপের চেয়ারম্যান লায়ন ড. আব্দুল হালিম পাটোয়ারী (জাতিসংঘের WHO হু পদকপ্রাপ্ত, ঢাকা ইউনিভার্সিটির সাবেক সিন্ডিকেট সদস্য) । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিয়েল কমার্স কলেজের অধ্যক্ষ মো. আমজাদ হোসেন এবং বিশেষ অতিথি হয়ে বক্তব্য রাখেন কলেজের পরিচালক হাসিমা মমতাজ, আইডিয়েল ল’ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন প্রমুখ!

টেলিফোনে শুভেচ্ছা জানান প্রধান আলোচক ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ এর প্রেসিডেন্ট ড. হুমায়ুন কবীর এবং বিশেষ অতিথি সাবেক ফুটবল তারকা কায়সার হামিদ, দৈনিক উন্নয়ন বার্তার সম্পাদক শেখ মঞ্জুর বারী মঞ্জু।

প্রধান অতিথি ড. আব্দুল হালিম পাটোয়ারী বলেন, আমি ক্যান্সারে আক্রান্ত । ৭২ দিন হাসপাতাল থেকে দুদিন হলো ছাড়া পেয়েছি। শুধু আলী নিয়ামত ভাইয়ের ডাকে আজকের কেমো থেরাপি নিয়েও ছুটে এসেছি এই মহতী অনুষ্ঠানে। নীতি নৈতিকতা ছাড়া দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া যাবে না। তামাক মাদক সন্ত্রাস বন্ধ করা যাবে না। বিশ্বজুড়েই তাই দুর্নীতি মুক্ত সামাজিক আন্দোলন গড়ে তুলতে আমার ইউসিসি গ্রুপের সবগুলো শিক্ষা সামাজিক প্রতিষ্ঠান আজ থেকে নিবেদিত থাকবে ইনশাআল্লাহ।

উল্লেখ্য, ক্যাট আধূনিক সাস্ক হু সাপোর্ট ফোরাম এবং ’দুর্নীতি মুক্ত বানাদেশ চাই’ সামাজিক আন্দোলনের উপদেষ্টা হিসেবে ড. লায়ন আব্দুল হালিম পাটোয়ারীর নাম আলী নিয়ামত ঘোষণা দিলে সবাই দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান!

RELATED ARTICLES