ঢাকা  রবিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeউন্নয়নবাজেটে ফ্রিজ ফ্রিজারার এসি কোল্ড স্টোরেজ প্রসঙ্গ

বাজেটে ফ্রিজ ফ্রিজারার এসি কোল্ড স্টোরেজ প্রসঙ্গ

আলী আব্দুল্লাহ তানভীর : রেফ্রিজারেটর, ফ্রিজার, এয়ার কন্ডিশনার ও কম্প্রেসরের উৎপাদনের জন্য কতিপয় প্রয়োজনীয় উপকরণ আমদানির ক্ষেত্রে আমদানি পর্যায়ে সম্পূরক শুল্ক ৩০ জুন ২০২৮ খ্রিস্টাব্দ পর্যন্ত অব্যাহতি প্রদান করা হয়েছে।

২ জুন সোমবার জাতীয় বাজেট বক্তৃতা ২০২৫-২৬ এ এই ঘোষণা দিয়েছেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

এছাড়া এই বক্তৃতায় রেফ্রিজারেটর ও ফ্রিজার, এয়ার কন্ডিশনার ও এর কম্পেসর , পলি প্রোপাইলিন স্টাপল ফাইবার এবং (রফষব ংঃধৎঃ-ংঃড়ঢ়) ব্যাটারি স্থানীয় উৎপাদন পর্যায়ে বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা প্রত্যাহার করা হয়েছে ।

এছাড়া লিফট-এর স্থানীয় পর্যায়ে বিদ্যমান ভ্যাট অব্যাহিত সুবিধা কিছুটা হ্রাসপূর্বক অব্যাহতির মেয়াদ ৩০ জুন ২০৩০ খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিত করা হয়েছে বলে বাজেট বক্তৃতায় উল্লেখ করা হয়েছে।

এছাড়া কোল্ড স্টোরেজ স্থাপনে প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানিতে রেয়াতে সুবিধা প্রদান করে একটি নতুন প্রজ্ঞাপন জারির প্রস্তাব করা হয়েছে এই বাজেট বক্তৃতায় ।

RELATED ARTICLES