ঢাকা  রবিবার, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeখেলাবাংলাদেশের পাশে শহিদ আফ্রিদি

বাংলাদেশের পাশে শহিদ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক
ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্তকে যৌক্তিক ও সময়োপযোগী বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার শহিদ আফ্রিদি। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানকে তিনি সম্পূর্ণভাবে সমর্থন করছেন এবং এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) স্পষ্ট ও ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে নিজের মতামত দিয়ে আফ্রিদি বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে বিসিবির সিদ্ধান্ত একেবারেই সঠিক এবং এর পেছনে যথেষ্ট যুক্তি রয়েছে।’ তিনি মনে করেন, আইসিসিকে একটি সত্যিকারের বৈশ্বিক ক্রীড়া সংস্থা হিসেবে কাজ করতে হবে এবং কোনো একটি দেশের প্রভাব বা চাপের মধ্যে পড়ে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

আফ্রিদি আরও বলেন, ‘অংশগ্রহণকারী সব দলের স্বাচ্ছন্দ্য ও ন্যায্যতার কথা বিবেচনায় রেখে আইসিসির উচিত বাংলাদেশের ম্যাচগুলো বিকল্প কোনো ভেন্যুতে আয়োজনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা। এতে টুর্নামেন্টের গ্রহণযোগ্যতা ও প্রতিযোগিতার ভারসাম্য বজায় থাকবে।’

সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেন, ‘আইসিসি চেয়ারম্যান জয় শাহ বিশ্বব্যাপী ক্রিকেটের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ হলেও পারস্পরিক সমঝোতার অভাব এবং সমর্থনের ঘাটতির কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। তার মতে, এখন আইসিসির উচিত এ বিষয়ে দ্রুত, পরিষ্কার ও দৃঢ় অবস্থান নেওয়া, যাতে অনিশ্চয়তা দূর হয়।’

উল্লেখ্য, নিলাম থেকে কিনে চুক্তিভুক্ত করার পরও বাংলাদেশের বাঁ-হাতি পেস বোলার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিতে তার ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। সে নির্দেশ মেনে মোস্তাফিজকে বাদ দেয় কেকেআর। মূলত উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির মুখেই মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়।

RELATED ARTICLES