ঢাকা  শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeজাতীয়প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে দাপ্তরিক কাজ শুরু করেছেন

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে দাপ্তরিক কাজ শুরু করেছেন

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথমবারের মতো দাপ্তরিক কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে এটি তাঁর তৃতীয় কর্মদিবস।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর গত বুধবার ও বৃহস্পতিবার তিনি সচিবালয়ে দায়িত্ব পালন করেন। আজ শনিবার সকাল ১০টা ১০ মিনিটে তিনি তেজগাঁও কার্যালয়ে পৌঁছান।

কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তাঁকে স্বাগত জানান। মূল ভবনে প্রবেশের আগে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–এর আমলে দায়িত্ব পালন করা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

তিনি কার্যালয়ের বহু পুরোনো কর্মকর্তা-কর্মচারীকে নাম ধরে ডেকে কথা বলেন। এতে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং প্রধানমন্ত্রীর এতটা সান্নিধ্যে পেয়ে আপ্লুত হন।

কার্যালয়ে প্রবেশের পর তিনি একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন এবং মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন। এ সময় তাঁর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.)সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট উন্মোচন করেন।

 
 
RELATED ARTICLES