ঢাকা  রবিবার, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeউন্নয়নপ্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হলো প্রথম মন্ত্রিসভা বৈঠক।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হলো প্রথম মন্ত্রিসভা বৈঠক।

প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠক আজ বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী সভাপতিত্ব করেন এবং শুরুতে সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এটি ছিল মূলত পরিচিতিমূলক সভা, যেখানে নবনিযুক্ত মন্ত্রীরা, মন্ত্রিপরিষদ সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিকেল ৩টায় শুরু হওয়া বৈঠকে প্রধানমন্ত্রী দলের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশ পরিচালনায় বিভিন্ন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এর আগে তিনি সচিবালয়ে পৌঁছালে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তাঁকে স্বাগত জানান।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২৯৭টির মধ্যে ২০৯টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। পরে তিনি দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

RELATED ARTICLES