ঢাকা  বুধবার, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ; ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeজাতীয়দৈনিক দিনকালের সাংবাদিক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদ আর নেই

দৈনিক দিনকালের সাংবাদিক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদ আর নেই

দৈনিক দিনকালের নগর সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেলের সদস্য আলী মামুদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের শৌচাগার থেকে আজ মঙ্গলবার সকালে সাংবাদিক আলী মামুদের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরিবারের উপস্থিতিতে সকাল ৯টার পর জাতীয় প্রেস ক্লাবের শৌচাগারের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। 

ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি।

তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

এই লেখা পর্যন্ত তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। 

কিছুক্ষণের মধ্যে পরিবারের সদস্যদের কাছে তার মহদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রাশেদুল হক।

RELATED ARTICLES