মোঃ আমজাদ হোসেন অপু, বিশেষ সংবাদদাতা, উন্নয়ন বার্তা:
১৪ মে ২০২৫ দি পিপলস্ ইউনিভার্সিটি অব বাংলাদেশে মোঃ হাবিবুর রহমানের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের আয়োজনে এক আবেগঘন বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের সাবেক চেয়ারম্যান ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মো: হাবিবুর রহমানকে বিদায় জানানো হয়। জনাব হাবিবুর রহমানের বিদায়ী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্যসচিব জনাব মুহাম্মদ নাজমুল হাসান, জনাব মাহমুদুর রহমান-সদস্য বোর্ড অব ট্রাস্টিজ, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক এ কে এম মাহবুবুজ্জামান, জনাব শাহ নুরুন্নবী-রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত), বিভিন্ন অনুষদের ডিন, অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের সকল শিক্ষার্থীবৃন্দ ও অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের বর্তমান চেয়ারম্যান জনাব মোঃ দিপুল হোসেন। মো: হাবিবুর রহমান দীর্ঘদিন যাবত বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান,সামাজিক বিজ্ঞান অনুষদ এর ডিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, আইকিউএসি এর পরিচালক, সিন্ডিকেট মেম্বার এবং শিক্ষা ও প্রশাসনিক অঙ্গনে অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। তার অনন্য নেতৃত্ব, একাগ্রতা এবং আন্তরিকতা বিভাগের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা তার অবদানের কথা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এবং ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান। অনুষ্ঠানের শেষে তার প্রতি সম্মান জানিয়ে একটি সম্মাননা ক্রেস্ট এবং ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে স্বারক উপহার সামগ্রী প্রদান করা হয়।

