ঢাকা  রবিবার, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeজাতীয়ডিসেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৪৯ শতাংশ

ডিসেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৪৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

সদ্যবিদায়ী বছরের ডিসেম্বর মাসে জাতীয় পর্যায়ে পয়েন্ট-টু-পয়েন্ট গড় মূল্যস্ফীতি বেড়ে ৮.৪৯ শতাংশে উঠেছে। সোমবার (৫ জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেছে।

আগের মাস অর্থাৎ ২০২৫ সালের নভেম্বরে জাতীয় পর্যায়ে পয়েন্ট-টু-পয়েন্ট গড় মূল্যস্ফীতি ছিল ৮.২৯ শতাংশ। আর ২০২৪ সালের ডিসেম্বরে এই হার ছিল ১০.৮৯শতাংশ।

বিবিএসের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে খাদ্য ও খাদ্য-বহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে যথাক্রমে ৭.৭১ শতাংশ ও ৯.১৩ শতাংশ, যা নভেম্বরে ছিল যথাক্রমে ৭.৩৬ ও ৯.০৮ শতাংশ।

আর ২০২৪ সালের ডিসেম্বরে খাদ্য ও খাদ্য-বহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার ছিল যথাক্রমে ১২.৯২ ও ৯.২৬ শতাংশ।

RELATED ARTICLES