ঢাকা  শনিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeআইন-আদালতটঙ্গী‌তে পোশাক শ্রমিকদের মহাসড়ক অ‌বরোধ

টঙ্গী‌তে পোশাক শ্রমিকদের মহাসড়ক অ‌বরোধ

উন্নয়ন বার্তা প্রতিবেদন: গাজীপুরের টঙ্গী‌তে বকেয়া বেতন ও ঈদ বোনা‌সের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। শনিবার সকাল সাড়ে ৮টা থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত হোসেন মার্কেট এলাকার বিএসআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পা‌শে ২ ঘণ্টা ১৫ মিনিট যান চলাচল বন্ধ ছি‌ল।

শ্রমিক জমিলা আক্তার জানান, গত এপ্রিল ও মে মাসের মাসের বকেয়া বেতন, ও ঈদ বোনাসের টাকা পরিশোধের দাবি জানিয়ে ছিলাম আমরা। কবে পাওনা টাকা পরিশোধ করা হবে সে বিষয়ে কারখানা কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত জানায়নি। আমরা পালাক্রমে কারখানাটি পাহারা দিচ্ছি। মালিক কারখানার মালামাল ও মেশিনসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র অন্যত্র সরিয়ে ফেলতে চেষ্টা করছেন।

গাজীপুরে শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন মিডিয়াকে বলেন, কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের সঙ্গে কথা বলেন। প‌রে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গি‌য়ে কারখানার সামনে অবস্থান করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ক‌রে সমাধানের চেষ্টা চলছে।

RELATED ARTICLES