ঢাকা  রবিবার, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeশিক্ষাজগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বার্ষিক সাধারণ সভা আজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সভায় ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ইমরানুল হকের নেতৃত্বে শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ-২০২৬ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে। সাবেক কার্যনির্বাহী পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন সুষ্ঠুভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

বিদায়ী বক্তব্যে অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন বলেন, শিক্ষার্থীদের জীবন যেন কখনো সেশনজটের কারণে ব্যাহত না হয়, সে বিষয়ে শিক্ষক সমিতিকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে তিনি বলেন, শিক্ষক সমিতি সবসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠনমূলক কার্যক্রমে সহায়তা করবে এবং শিক্ষক-শিক্ষার্থীদের স্বার্থবিরোধী কোনো অবস্থানে যাবে না।

দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হকসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা একে অপরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা শিক্ষক সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন ও শিক্ষক সমাজের কল্যাণে নতুন উদ্যোগ ও দৃষ্টিভঙ্গি গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

RELATED ARTICLES