ঢাকা  রবিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeজাতীয়চাঁদাবাজি ও অপরাধে শূন্য সহনশীলতার ঘোষণা: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী

চাঁদাবাজি ও অপরাধে শূন্য সহনশীলতার ঘোষণা: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী

ইকবাল হাসান মাহমুদ বলেছেন, চাঁদাবাজি বা অপরাধে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না। তারা যে দলেরই হোক না কেন, সবার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সরকার সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে। প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় নবীনদের অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিয়েছেন, কারণ দেশের গুণগত পরিবর্তন আনতে তরুণদের ভূমিকাই বেশি কার্যকর হবে।

শনিবার সিরাজগঞ্জে তাঁর নির্বাচনী এলাকায় এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী তাঁর মন্ত্রণালয় ১৮০ দিনের কর্মসূচি গ্রহণ করছে। জেলার বিদ্যুৎ বিভাগের সব দপ্তরকে নিজ নিজ ১৮০ দিনের পরিকল্পনা প্রস্তুত করে জমা দেওয়ার নির্দেশ দেন তিনি।

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, জনগণকে দৃশ্যমান পরিবর্তন দেখাতে হবে এবং উন্নয়ন কার্যক্রমে গুণগত মান বজায় রাখতে হবে।

তিনি আরও বলেন, গতানুগতিক ধারা থেকে বেরিয়ে একটি প্রকৃত উন্নয়নমুখী সমাজ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কর্মকর্তাদের সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের মানুষ শুধু আশ্বাস নয়—বাস্তব কাজ দেখতে চায়।

সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিভিন্ন সরকারি দপ্তর এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পেট্রোবাংলা, নেসকো, নওপাজেকোপাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)–এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES