চাঁদপুরে ৫ সংসদীয় আসনে ৩৫ প্রার্থীর প্রতীক বরাদ্দ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে মোট ৩৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব প্রতীক বরাদ্দ করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দলীয় জোটভুক্ত প্রার্থীরা নিজ নিজ দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীরা নির্ধারিত প্রতীক গ্রহণ করেন।
চাঁদপুর-১ (কচুয়া) আসনে প্রতীকপ্রাপ্ত প্রার্থীরা হলেন—
বিএনপি মনোনীত আ ন ম এহছানুল হক মিলন (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামী আবু নছর মোহাম্মদ মকবুল আহমেদ (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির হাবিব খান (লাঙ্গল), গণঅধিকার পরিষদের মো. এনায়েত হোসেন (ট্রাক), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহাম্মদ নাছির উদ্দিন (মোমবাতি) এবং গণফোরামের মোহাম্মদ আজাদ হোসেন (উদীয়মান সূর্য)।
চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন—
বিএনপির ড. মো. জালাল উদ্দিন (ধানের শীষ), ১০ দলীয় জোট (এলডিপি) মো. বিল্লাল হোসেন (ছাতা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মানসুর (হাতপাখা), জাতীয় পার্টির মো. এমরান হোসেন মিয়া (লাঙ্গল), বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. ফয়জুন্নুর (হাতি), গণঅধিকার পরিষদের মো. গোলাপ হোসেন (ট্রাক), বাংলাদেশ লেবার পার্টির নাসিমা নাজনিন সরকার (আনারস) এবং নাগরিক ঐক্যের মো. এনামুল হক (কেটলি)।
চাঁদপুর-৩ (সদর–হাইমচর) আসনে প্রতীক পেয়েছেন—
বিএনপির শেখ ফরিদ আহমেদ (ধানের শীষ), জামায়াতে ইসলামী মনোনীত মো. শাহজাহান মিয়া (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জয়নাল আবেদিন শেখ (হাতপাখা), গণফোরামের সেলিম আকবর (উদীয়মান সূর্য), গণঅধিকার পরিষদের মো. জাকির হোসেন (ট্রাক), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এ.এইচ.এম. আহসান উল্লাহ (মোমবাতি) এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. জাহাঙ্গীর হোসেন (কাস্তে)।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন—
বিএনপির মো. হারুনুর রশিদ (ধানের শীষ), জামায়াত মনোনীত মো. বিল্লাল হোসেন মিয়াজী (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির মাহমুদ আলম (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মকবুল হোসাইন (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী এম.এ. হান্নান (চিংড়ি), গণফোরামের মো. মুনির চৌধুরী (উদীয়মান সূর্য), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আব্দুল মালেক বুলবুল (মোমবাতি) এবং স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন (ঘুড়ি)।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি) আসনে প্রতীক পেয়েছেন—
বিএনপির মো. মমিনুল হক (ধানের শীষ), ১০ দলীয় জোট (এলডিপি) মো. নেয়ামুল বশির (ছাতা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আলী পাটোয়ারি (হাতপাখা), জাতীয় পার্টির মির্জা গিয়াস উদ্দিন (লাঙ্গল), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ বাহাদুর শাহ্ মুজাদ্দেদী (চেয়ার) এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. মাহমুদ হাসান নয়ন (আপেল)।

