ঢাকা  রবিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeউন্নয়নগণতন্ত্র ফিরিয়ে আনা এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে সক্রিয় করাই প্রধান উদ্দেশ্য: মির্জা...

গণতন্ত্র ফিরিয়ে আনা এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে সক্রিয় করাই প্রধান উদ্দেশ্য: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের প্রধান লক্ষ্য রাষ্ট্র পুনর্গঠন ও গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর প্রতিষ্ঠা করা। সচিবালয়ে দায়িত্ব গ্রহণের পর তিনি জানান, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছাতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ও দুর্নীতিমুক্ত করা হবে। জেলা পরিষদ, উপজেলা ও পৌরসভার শূন্য পদ দ্রুত নির্বাচনের মাধ্যমে পূরণের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, সরকারের সব কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে থাকবে গণতন্ত্র। অতীতের অনিয়ম খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং অর্থনীতির স্থিতিশীলতা ধীরে ধীরে ফিরছে বলেও তিনি দাবি করেন। রমজানকে সামনে রেখে বাজার নিয়ন্ত্রণে কঠোর সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তিনি। পাশাপাশি, গত ১৮ মাসের উপদেষ্টা পরিষদের ভূমিকার প্রশংসা করে গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়ায় তাদের অবদান উল্লেখ করেন।

 
 
RELATED ARTICLES