ঢাকা  শনিবার, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeজাতীয়কোন বিবেচনায় পূর্বাচলে দুই নতুন থানা স্থাপনের অনুমোদন

কোন বিবেচনায় পূর্বাচলে দুই নতুন থানা স্থাপনের অনুমোদন

গাজীপুরের পূর্বাচল উত্তর এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় পূর্বাচল দক্ষিণ নামে দুটি নতুন থানা প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন পেয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক সংস্কার বাস্তবায়ন সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠকে এ দুটি থানা গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

দুপুরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নতুন দুটি থানা গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

তিনি বলেন, গাজীপুরের পূর্বাচল ও নারায়ণগঞ্জের পূর্বাচলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ব্যাপক উন্নয়নকাজ হয়েছে। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান প্লট বিক্রি করেছে। এই এলাকায় দ্রুত বসতি গড়ে উঠবে। এসব দিক বিবেচনায় এ দুটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়।

 

RELATED ARTICLES