ঢাকা  শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ; ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeউন্নয়নএমআইএসটি ও বিইপিআরসি-এর উদ্যোগে ক্লিন এনার্জি রূপান্তর বিষয়ক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

এমআইএসটি ও বিইপিআরসি-এর উদ্যোগে ক্লিন এনার্জি রূপান্তর বিষয়ক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

এমআইএসটি এবং বিইপিআরসি যৌথভাবে আয়োজিত ‘সাসটেইনেবল টেকনোলজিস ফর বাংলাদেশ’স ক্লিন এনার্জি ট্রানজিশন’ শীর্ষক সিম্পোজিয়াম মঙ্গলবার সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নীতিনির্ধারক, গবেষক, শিল্পপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সিম্পোজিয়ামে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ ওয়াহিদ হোসেন, প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল মো. নাসিম পারভেজ এবং বিশেষ অতিথি ছিলেন ড. মো. রফিকুল ইসলাম। তারা নবায়নযোগ্য ও টেকসই জ্বালানি প্রযুক্তি, জ্বালানি নিরাপত্তা এবং একাডেমিয়া-শিল্প-সরকার সমন্বিত সহযোগিতার গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।

কারিগরি সেশনে বিদ্যুৎ ও জ্বালানি খাতের উদীয়মান প্রযুক্তি এবং গবেষণাভিত্তিক উদ্ভাবনের বিষয়ে পাঁচজন বিশেষজ্ঞ আলোচনা করেন। সিম্পোজিয়ামে ইইসিই বিভাগের শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এই আয়োজন দেশকে ক্লিন এনার্জি রূপান্তরের পথে এগিয়ে নিতে এমআইএসটি ও বিইপিআরসি’র গবেষণা ও অংশীদারিত্বমূলক সহযোগিতার অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে।

RELATED ARTICLES