উন্নয়ন বার্তা প্রতিবেদন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা। ৬ মে মঙ্গলবার প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে এই সভা চলছে।
জানা গেছে, সভায় অন্তর্বর্তী সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা করছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা, তাদের গৃহীত পদক্ষেপ নিয়ে অবহিত করেন প্রধান উপদেষ্টার কাছে। সেইসঙ্গে দেশের চলমান ও সার্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয় সভায়।
অপরদিকে, বিকাল ৩টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য দেবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।

