ঢাকা  বৃহস্পতিবার, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ; ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeউন্নয়নঈদের আগে দেশের বিভিন্ন এলাকায় পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা

ঈদের আগে দেশের বিভিন্ন এলাকায় পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু জানিয়েছেন, ঈদের আগেই দেশের বিভিন্ন এলাকায় পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড চালু হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকের পর সাংবাদিকদের মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচনি ইশতেহারে ফ্যামিলি কার্ডের উল্লেখ আছে এবং আজকের বৈঠকে এটি কার্যকর করার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে।

মিন্টু আরও জানান, ফ্যামিলি কার্ড বিতরণে কোনো সীমাবদ্ধতা থাকবে না। তবে কার্যক্রম শুরু হবে কমিটি প্রণীত ধাপ অনুযায়ী—প্রথমে হতদরিদ্র, তারপর দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারকে দেওয়া হবে। মন্ত্রী নিশ্চিত করেন, পাইলট প্রজেক্ট হিসেবে এটি এই রমজান বা ঈদের আগে চালু হবে।

তিনি বলেন, বর্তমান সরকার কার্যক্রমের মেকানিজম নির্ধারণ করছে, যাতে ফ্যামিলি কার্ড কার্যকরভাবে বিতরণ করা যায় এবং এই প্রক্রিয়ায় কোনো বাধা থাকবে না।

 
 
RELATED ARTICLES