ঢাকা  বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ; ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Homeউন্নয়নঈদের আগে গার্মেন্টসসহ সকল শিল্প-কারখানা ও প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারিদের বেতনসহ ঈদ বোনাস প্রদানের...

ঈদের আগে গার্মেন্টসসহ সকল শিল্প-কারখানা ও প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারিদের বেতনসহ ঈদ বোনাস প্রদানের দাবি

উন্নয়ন বার্তা প্রতিবেদন: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর আহমদ বকুল এক বিবৃতিতে ঈদের আগে গার্মেন্টসসহ সকল শিল্প-কারখানা ও প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারিদের বেতনসহ ঈদ বোনাস প্রদানের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, উৎসব বোনাস শ্রমিকদের আইনগত অধিকার এই অধিকার থেকে বঞ্চিত করার আইনের লংঘন। বিবৃতিতে তারা আরো বলেন, অতীতে দেখেছি শিল্প প্রতিষ্ঠানের মালিকরা ঈদের আগ মুহুর্তে কারখানা সাময়িক বন্ধ ঘোষণা করে শ্রমিক-কর্মচারিদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে। শ্রমিকরা তাদের ন্যায্য অধিকারের জন্য রাজপথে ক্ষোভ-বিক্ষোভ প্রকাশ করে। এতে করে ঈদের বাড়ি ফেরা মানুষের ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়। এ বছর সরকার গার্মেন্টস শিল্পসহ সকল শ্রমিক -কর্মচারিদের ঈদ বোনাসসহ বেতন-ভাতা ৩ জুনের মধ্যে পরিশোধের নির্দেশনা জারি করেছেন।

নেতৃবৃন্দ আশা করেন সকল শিল্প কারখানার মালিকরা এই সরকারি নির্দেশনা মেনে শ্রমিক-কর্মচারীদের ঈদ বোনাসসহ বেতন-ভাতা পরিশোধ করবেন। সরকার আরো বলেছেন যারা এই সরকারী নির্দেশনা মানবেন না তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনে করে, সাধারণ শ্রমিকরা পবিত্র ঈদুল আযহায় উৎসব যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পালন করতে পারে সেব্যাপারে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সরকারের দায়িত্ব। ঈদে ঘরে ফেরা মানুষের কাছ থেকে যাতে করে অধিক পরিবহন ভাড়া আদায় করতে না পারে সরকার তার জন্য প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করবেন।

RELATED ARTICLES