বিশেষ প্রতিবেদক: রাজধানী ঢাকার তেজগাঁও শিল্প এলাকার সাত রাস্তার মোড়ে এসেনসিয়াল ড্রাগস্ কোম্পানি লি: বা ইডিসিএল-এর শাখা-প্রশাখা ছড়িয়ে রয়েছে সারা বাংলাদেশে। এটি বাংলাদেশ সরকারের একমাত্র নিজস্ব ঔষুধ তৈরি কারখানা। এই কোম্পানিতে একদফা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছিলেন একজন গোপালগঞ্জ নিবাসী। যে কারণে হোক আর অন্য কোন কারণে হোক ইডিসিএলে গোপালগঞ্জ এলাকার কর্মকর্তা-কর্মচারির সংখ্যাধিক্য রয়েছে। তার পরে এসেছিলেন আরেক জন এমডি, (অধ্যাপক) যিনি চট্টগ্রাম এলাকার মানুষ। বর্তমানে এমডি হিসেবে রয়েছেন মো: আ: সামাদ মৃধা।
ইডিসিএল-এর সামগ্রিক পরিস্থিতি তুলে ধরতে ছোট পরিসরে সম্ভব না। তবে দেশের স্বার্থে এই প্রতিষ্ঠানটির গুরুত্ব বাড়ছেই। স্বপ্ল মূল্যে প্রয়োজনীয় ওষুধ ক্রেতাদের হাতে তুলে দিতে ইডিসিএলের বিকল্প নেই। কিন্তু বেসরকারি ওষুধ কারখানাগুলো একজোট হয়েছে তাদের পণ্য গছিয়ে দিতে।
এদিকে ইডিসিএলের গোপালগঞ্জে ও খুলনাস্থ শাখা নিয়ে চলছে নানা রকম কানাঘুষা। অনেকেরই চাকুরি থাকবে, নাকি থাকবে না- তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

